সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আধ্যাত্মিক চেতনা ও মানবকল্যাণে আউলিয়া-কেরামের আদর্শ অনুসরণের আহ্বান- পীরজাদা মুফতি বাকীবিল্লাহ আল আযহারী

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

২৭

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকারা এলাকায় গত ২১ আগস্ট ২০২৬ শাহসূফী আব্দু শাহ আল মাইজভান্ডারী (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্ত-আশেকানদের ব্যাপক উপস্থিতি এবং নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পীরে তরিকত আলহাজ্ব আল্লামা পীরজাদা মুফতি বাকীবিল্লাহ আল আযহারী আল মাইজভান্ডারী (মা.জি.আ.), সাজ্জাদানশীন, পীর সাহেব কেবলা, ঘিলাতলা দরবার শরীফ, বুড়িচং, কুমিল্লা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আউলিয়া-কেরামের জীবনাদর্শ কেবল একটি আধ্যাত্মিক পথ নয়; এটি মানবকল্যাণ, নৈতিকতা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। তিনি মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার পাশাপাশি তাসাউফের প্রকৃত শিক্ষা গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আউলিয়া-কেরামের আদর্শ অনুসরণ সময়ের অপরিহার্য দাবি।

অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, আশেকান, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মিলাদ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, হামদ-নাত, আলোচনা এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ওরশ শরীফকে কেন্দ্র করে পূর্ব পোমকারা এলাকায় এক আধ্যাত্মিক আবহের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আউলিয়া-কেরামের আদর্শ প্রচার ও প্রসারে এমন আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ওরশ শরীফ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবকসহ সার্বিকভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। উপস্থিত ভক্ত-আশেকানরাও আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনা ও আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হওয়া এ বার্ষিক ওরশ শরীফে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আধ্যাত্মিক আয়োজন সমাজে নৈতিক মূল্যবোধ, সম্প্রীতি এবং মানবিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ