সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চলচ্চিত্র দিবসে এফডিসিতে গিয়ে অপমানিত ওমর সানী, শোডাউনের অভিযোগ

Reporter Name / ১০৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

৮৮

জাতীয় চলচ্চিত্র দিবসে এফডিসিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ওমর সানী। শুক্রবার সকালে সেখানে উপস্থিত হয়ে তিনি পরিবেশ, বহিরাগতদের দৌরাত্ম্য এবং সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী জানান, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র দিবসে অংশ নিতে তিনি এফডিসিতে যান। সেখানে নিজের অভিনীত কালজয়ী সিনেমা চাঁদের আলো-এর ব্যানার দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে সেই আবেগ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

তিনি অভিযোগ করেন, এফডিসির এমডির কক্ষে আলাপকালে হঠাৎ প্রযোজক ও নায়ক হেলাল খান-এর নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন সেখানে প্রবেশ করেন। একটি কেপিআইভুক্ত এলাকায় এমন গণজমায়েতকে তিনি ‘বিদঘুটে’ ও ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন। পরিস্থিতিতে অপমানিত বোধ করে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গ টেনে ওমর সানী বলেন, তারেক রহমান এখন শোডাউন ছাড়া সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন, যা ইতিবাচক উদাহরণ। তার প্রশ্ন, চলচ্চিত্র অঙ্গনে কেন এখনো দলীয় আবহে শোডাউন থাকবে। এটি দৃষ্টিকটু বলেও মন্তব্য করেন তিনি।

এফডিসির সামনের সারিতে প্রকৃত শিল্পীদের পরিবর্তে বহিরাগতদের ভিড় নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, শিবা সানুর অনুরোধের পরও বহিরাগতরা সামনের কাতার দখল করে রাখে। তারা ছবি তোলা ও নিজেদের জাহির করতেই ব্যস্ত ছিল। সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি তাকে আরও হতাশ করে। বিশেষ করে তিনি উজ্জ্বলসহ অনেক প্রবীণকে না পেয়ে দুঃখ প্রকাশ করেন।

ভিডিও বার্তার শেষে আবেগাপ্লুত কণ্ঠে তিনি অনুরোধ করেন, চলচ্চিত্রের মানুষকে তাদের মতো কাজ করতে দেওয়া হোক। বাইরে থেকে এসে অযাচিত হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।

এদিকে, চলচ্চিত্র দিবসের আয়োজনে উপস্থিতি ছিল সীমিত। হাতে গোনা কয়েকজন পরিচালক ও শিল্পী ছাড়া তেমন পরিচিত মুখ দেখা যায়নি। শিল্পীদের মধ্যে রোজিনা, পলি, সনি ও জয় চৌধুরী উপস্থিত ছিলেন। সাদামাটা এই আয়োজন কার্যত তারকাশূন্য ছিল।

ওমর সানীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই এফডিসিতে সুস্থ ও পেশাদার পরিবেশ ফেরানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ