সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হামিদ আলীর বাড়ি প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৭৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

৪১

হামিদ আলীর বাড়ি প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি :


আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকায় তৃতীয় বারের মতো আয়োজিত হামিদ আলীর বাড়ি প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী টানেল সড়কের দক্ষিণ বন্দর হাইস্কুল সংলগ্ন মাঠে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শাওন একাদশ ও অভি একাদশ। নির্ধারিত ৩০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে অভি একাদশ ৩-০ গোলের ব্যবধানে শাওন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় শাওন একাদশ।

খেলায় চ্যাম্পিয়ন দলের হয়ে হেলাল দুটি এবং আতিক একটি গোল করেন। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ অভি “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন। মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি খেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির আলম, ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মো. কলিম উদ্দিন, মো. মহিউদ্দিন, মো. আলমগীর, মো. আরফাত, মো. কাওছার, মো. শহীদুল ইসলাম, মো. সালাউদ্দিন, হেলাল, জাহাঙ্গীর, মনির, সোহেল, সানোয়ার ও শিহাবসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তোলে।

খেলা শেষে দেয়াং রেস্টুরেন্ট, কাফকো সেন্টারে আয়োজিত ভোজ ও আপ্যায়ন অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি ও সম্মাননা ক্রেস্ট এবং রানারআপ দলের হাতে রানারআপ ট্রফি ও ক্রেস্ট তুলে দেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ