বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● কুমিল্লায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা ● রাণীনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশের সহায়তায় মিলল পরিচয় ● ৫. মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অ্যাডভোকেট হাবিবুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

রাণীনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশের সহায়তায় মিলল পরিচয়

রাণীনগর, নওগাঁ থেকে মাসুদ রানা: / ২১ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

৩৩

 

নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী হাটের একটি দোকানের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তি নাটোর জেলার লালপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে ত্রিমোহনী হাটের একটি দোকানের বারান্দা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে ওই বৃদ্ধকে ত্রিমোহনী হাটের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। হাটের বিভিন্ন দোকানের বারান্দায় বসে কিংবা শুয়ে থাকতেন তিনি। স্থানীয়দের ধারণা, তিনি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। কেউ খাবার দিলে খেতেন, তবে কারও কাছে তেমন কিছু চাইতেন না।

বুধবার সকালে হাটের একটি দোকানের বারান্দায় তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

পরিচয় শনাক্ত হওয়া ওই বৃদ্ধের নাম মো. রহমান আলী (৬৫)। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার বাসিন্দা।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ