সাংবাদিকতার গুণগত মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বরিশাল মিডিয়া কর্পোরেশন’-এর উদ্যোগে আয়োজিত দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের প্রখ্যাত সাংবাদিক ও প্রশিক্ষক জনাব আজাদ আলাউদ্দিন স্যারের সার্বিক নেতৃত্ব ও নির্দেশনায় প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকরা সফলতার সাথে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে সনদপত্র গ্রহণ করেছেন।
সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ ও সমাজ পরিবর্তনে দক্ষ সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত অপরিসীম। আজাদ আলাউদ্দিন স্যারের মতো অভিজ্ঞ মেন্টরের দিকনির্দেশনায় পরিচালিত এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ বরিশালের গণমাধ্যম অঙ্গনে নতুন ও দক্ষ একদল সাংবাদিক তৈরিতে বিশেষ অবদান রাখবে।
প্রশিক্ষণ গ্রহণকারী এক নবীন সাংবাদিক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজাদ আলাউদ্দিন স্যারের দক্ষ পরিচালনায় এবং বরিশাল মিডিয়া কর্পোরেশনের এই মহতী উদ্যোগে আমরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পেরেছি। দীর্ঘ ও কঠোর এই প্রশিক্ষণ যাত্রায় যারা আমাদের পরম যত্ন ও ধৈর্যের সাথে শিখিয়েছেন, সেই সকল শ্রদ্ধেয় প্রশিক্ষকবৃন্দের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন, “বরিশাল মিডিয়া কর্পোরেশনের সকল সংগঠক ও কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি গুণগত মানসম্মত আয়োজনের জন্য। সেই সাথে আমার সকল সহপাঠী ও সহযোদ্ধা সাংবাদিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করব।”
অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ সাংবাদিকতা জীবনের সাফল্য কামনা করা হয়।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+