সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী

চট্টগ্রাম প্রতিনিধিঃ আহমেদ রেজা / ৪৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৭৫

লক্ষ্মীপুর জেলার মধুচৌধুরী ঘাটে প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। তবে নির্ধারিত সময়ে ঘাটে পৌঁছাতে বিলম্ব হলে সাধারণ ও বিপদগ্রস্ত যাত্রীদের নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘাটের অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া আদায় এবং একটি কথিত স্টিলবোট সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কোনো যাত্রী নির্ধারিত সময়ে লঞ্চ বা নৌযান ধরতে না পারলে কিংবা জরুরি প্রয়োজনে দ্রুত নদী পার হতে চাইলে তাকে বিকল্প নৌযান ব্যবহারে বাধার মুখে পড়তে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে স্পিডবোটে পারাপারের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বাধার কারণে অনেক যাত্রী বিপাকে পড়েন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
যাত্রীদের অভিযোগ, ঘাটে নৌযান পরিচালনা ও পারাপারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব রয়েছে। তাদের নির্ধারিত ভাড়া ও নিয়মের বাইরে গিয়ে কেউ বিকল্প মাধ্যমে পারাপারের চেষ্টা করলে নানা ধরনের বাধা ও হয়রানির মুখে পড়তে হয়। ফলে সময়ের প্রয়োজনে দ্রুত পারাপার করতে চাওয়া যাত্রীরাও দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে বাধ্য হন।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। যাত্রীদের দাবি, সময়ের চাপ কিংবা জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হয়। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।
বিশেষ করে অসুস্থ রোগী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং জরুরি কাজে থাকা যাত্রীদের জন্য এমন পরিস্থিতি আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নদী পারাপারের প্রয়োজন থাকলেও বিকল্প নৌযান ব্যবহারে বাধা দেওয়া হলে যাত্রীদের জীবন ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।
ভুক্তভোগী যাত্রীদের প্রশ্ন—ঘাটে যাত্রীদের পারাপার নিয়ে এমন অনিয়ম ও হয়রানি চলতে থাকলে এর সুরাহা কোথায়? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেও অভিযোগ তাদের।
স্থানীয় যাত্রী ও সচেতন মহল মধুচৌধুরী ঘাটে নৌযান চলাচল, ভাড়া নির্ধারণ ও যাত্রীসেবা ব্যবস্থাপনায় প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে যাত্রীদের বিকল্প ও দ্রুত পারাপারের সুযোগ নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ঘাটকেন্দ্রিক যেকোনো ধরনের সিন্ডিকেট বা একচেটিয়া নিয়ন্ত্রণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে মধুচৌধুরী ঘাটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নৌযান মালিকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যথাযথভাবে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ