সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ডিমলায় আনসার গার্ড পরিদর্শন: সার্বিক নিরাপত্তা ও হাসপাতাল দালালমুক্ত রাখার কড়া নির্দেশ

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি: / ৫৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

৮৫

 

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে নিয়োজিত আনসার গার্ডের দায়িত্ব পালন ও সার্বিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করতে এক পরিদর্শনের আয়োজন করা হয়।

অদ্য পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন ডিমলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান। পরিদর্শনকালে তিনি ডিউটিতে নিয়োজিত আনসার সদস্যদের উপস্থিতি, শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে উপস্থিত গার্ড সদস্যদের উদ্দেশ্যে আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেন। তিনি আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “পারিপার্শ্বিক পরিবেশ রক্ষা করা এবং ডিউটি এলাকা সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক সদস্যের নৈতিক দায়িত্ব। পাশাপাশি ইস্যুকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পূর্ণ নিজ দায়িত্বে নিরাপদে সংরক্ষণ করতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত গার্ড সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, “চিকিৎসা নিতে আসা সাধারণ ও দূর-দূরান্তের রোগীদের প্রতি মানবিক আচরণ করতে হবে এবং তাঁদের প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং রোগীদের ভোগান্তি কমাতে যেকোনো মূল্যে হাসপাতালকে দালালমুক্ত রাখতে আনসার সদস্যদের সর্বদা প্রস্তুত ও তৎপর থাকতে হবে।”

উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদেরও সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে আনসার ও ভিডিপি বাহিনীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ