কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন এবং কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব মফিজুল ইসলাম চান্দিনা উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়নকাজের মান ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ইং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শনকালে চলমান উন্নয়নকাজের গুণগত মান, কাজের গতি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা।
বিশেষ করে মোকামবাড়ী থেকে বাড়েরা ভায়া বদরপুর-আওরাইল রোড এবং মাধাইয়া হতে মহিচাইল ভায়া নবাবপুর রোডের চলমান কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোরভাবে তাগিদ দেওয়া হয়।
পরিদর্শনকালে কাজের গতি ও মান সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে—এ মর্মে ঠিকাদারকে অবহিত করা হয়েছে বলে জানা যায়।
এদিকে কেশরা হতে কংগাই ভায়া কালিয়ারচর সড়কের উন্নয়নকাজ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব মফিজুল ইসলাম আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই উক্ত সড়কের উন্নয়নকাজের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।
চান্দিনার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়কের গুণগত মান নিশ্চিতকরণ এবং জনগণের দুর্ভোগ লাঘবে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৬ ইং, মঙ্গলবার।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+