সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি : / ৪৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

৭৮

 

‘পরিচ্ছন্ন বাকেরগঞ্জ, সবুজ আমাদের অহংকার—সবার আগে বাংলাদেশ, এটাই হোক অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

গত ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকেরগঞ্জ পৌর প্রশাসককে নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়। তার এ কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা পায়। পরে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে হাটবাজার উন্নয়নকাজ পরিদর্শনে যান ইউএনও মিলটন চন্দ্র পাল। পরিদর্শনের একপর্যায়ে হাটের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি নিজ হাতেই তা পরিষ্কার করেন।

একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এভাবে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে স্থানীয়দের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়। এ সময় হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ১০টি ডাস্টবিন প্রদান করেন তিনি।

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত অন্যতম সামাজিক আন্দোলন হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ আন্দোলনকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

তিনি বাকেরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের বাড়ির আঙিনা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। পাশাপাশি হাটবাজার, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সবুজ বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব।’

স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তা যখন শুধু নির্দেশনা না দিয়ে নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশ নেন, তখন তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ইউএনওর এমন উদ্যোগ পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থি সবত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ