সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি, সংক্ষিপ্ত বিচার আদালতে ২০ জনের সাজা

নিজস্ব প্রতিনিধিঃ / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

৮৭

 

কুমিল্লায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। একই দিনে কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ২০ আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কুমিল্লা হাই স্কুলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তারা মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশ শেষে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কুমিল্লা হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে, একই দিনে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, কুমিল্লায় সোপর্দ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সংক্ষিপ্ত বিচার কার্যক্রমে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক দোষ স্বীকারের ভিত্তিতে বিভিন্ন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে ২ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, ১৩ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, ১ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, ১ জনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ২০ জন আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে।

অপরাধ সংঘটনের পর দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সাজা হওয়ায় মাদকের প্রকোপ নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব রয়েছে বলে মনে করছেন সচেতন মহলের অনেকে। একই সঙ্গে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালির মাধ্যমে জনসচেতনতা তৈরির উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ