সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সৃজনে আনন্দ’ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ

বিশেষ প্রতিনিধি, আহমদ রেজা : / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

৬২

 

‘সৃজনে আনন্দ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, নান্দনিক বোধ জাগ্রত করা এবং সুন্দর মানসগঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানের আর্ট ক্লাবের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি।

শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের নান্দনিক বোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানে নিয়মিতভাবে বিভিন্ন সহপাঠ্যক্রমিক ক্লাব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আর্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ ঘটে।

আর্ট ক্লাবের আহ্বায়ক ও চারু ও কারুকলা বিষয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রদর্শনীতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৫৬৫টি হস্তশিল্প এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১৬০টি চিত্রকর্ম স্থান পায়।

উদ্বোধনকালে অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কলেজের উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে প্রদর্শনী পরিদর্শন করে। নিজেদের হাতে তৈরি হস্তশিল্প ও চিত্রকর্ম প্রদর্শিত হতে দেখে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। তাদের চোখেমুখে ফুটে ওঠে সৃজনশীল কাজের প্রতি ভালোবাসা, আগ্রহ ও গর্বের অনুভূতি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি শিল্পের সৌন্দর্য ও নান্দনিকতা তাদের মননে বিকশিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘শিল্পের সৌন্দর্যে বিকশিত হোক মন, সৃজনশীলতার রঙে রাঙিয়ে উঠুক আগামীর পৃথিবী’—এই প্রত্যাশাকে সামনে রেখে আয়োজিত হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ