মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

ব্রাহ্মণপাড়ায় ওয়ারিশদের বাদ দিয়ে জমি বিক্রির অভিযোগ, ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান

মোঃ সালাম মিয়া|দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

৭৫

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া ইউনিয়নের রাজমহন ডাক্তার বাড়ি এলাকায় আমিন উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ওয়ারিশদের দাবি, সম্পত্তির অংশীদার তিন বোন ও তাদের মাকে বাদ দিয়ে মো. তোফাজ্জল হোসেন ও মো. নজরুল ইসলাম নামের দুই ভাই বিভিন্নভাবে জমি বিক্রি করে আসছেন।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দুই ভাই তাদের স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের বিভিন্ন সদস্যের নামে সম্পত্তি লিখে দিয়ে পরবর্তীতে সেই জমি বিক্রি করছেন। এতে প্রকৃত ওয়ারিশদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগকারীদের দাবি, বর্তমানে ব্রাহ্মণপাড়া মৌজার খতিয়ান নং-৩৫৩, দাগ নং-৭৪৭, পুকুরপাড় সংলগ্ন জমি বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। তবে উক্ত সম্পত্তি নিয়ে ওয়ারিশদের মধ্যে বিরোধ থাকায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

ওয়ারিশদের পক্ষ থেকে সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশ্যে বলা হয়েছে, বিরোধপূর্ণ ওয়ারিশি সম্পত্তির বিষয়টি যাচাই-বাছাই না করে কেউ যেন জমি ক্রয় না করেন। অন্যথায় ভবিষ্যতে ক্রেতাকেও আইনি জটিলতায় পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ওয়ারিশদের অভিযোগ, আমিন উদ্দিনের সম্পত্তিতে তিন বোন ও মায়ের অংশ যথাযথভাবে না দিয়ে সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে মো. তোফাজ্জল হোসেন ও মো. নজরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

প্রতিবেদকের নোট: জমি ক্রয়-বিক্রয়ের আগে সংশ্লিষ্ট খতিয়ান, দাগ, নামজারি, ওয়ারিশ সনদ, দলিল এবং আদালতে কোনো মামলা চলমান আছে কি না—এসব বিষয় ভূমি অফিস ও আইনজীবীর মাধ্যমে যাচাই করা জরুরি।

যোগাযোগঃ+8801885927554


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ