সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

চান্দিনায় বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানদারকে কুপিয়ে জখম, লুটের অভিযোগ ‎

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

৯৭

মোঃ শরিফ হোসেন, কুমিল্লা জেলা প্রতিনিধি

‎কুমিল্লার চান্দিনা উপজেলার ৮ নং বরকট ইউনিয়নের খিরাসার মোহনপুর গ্রামে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানদার মোঃ সোহেলকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার ছোট ভাই মোঃ সোহাগ এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। অভিযোগ রয়েছে, খিরাসার মোহনপুর গ্রামের নাজমুল, আজাদ, কামাল, আনিস ও আশিকসহ কয়েকজন ব্যক্তি এ হামলায় জড়িত। ঘটনার সময় মোঃ সোহেল তার আট শাটারের মুদি দোকানের ক্যাশে বসে ছিলেন। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো দা দিয়ে তাকে আঘাত করলে তার বাম হাতের তালুতে গুরুতর জখম হয়।

‎ভাইকে রক্ষা করতে মোঃ সোহাগ এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই ভাইকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মোঃ সোহেলের বাম হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এবং তার ভাই সোহাগকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এদিকে স্থানীয় সূত্রের দাবি, হামলার পর দোকানের ক্যাশে থাকা প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা এবং আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায় হামলাকারীরা। তবে এই লুটের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

‎ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাকি টাকা চাওয়ার মতো একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা এবং দোকান থেকে টাকা ও মালামাল লুটের ঘটনা অত্যন্ত গুরুতর। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লুটের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ