সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দপদপিয়া সেতুতে দুর্ঘটনা: ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে বাকেরগঞ্জে মহাসড়ক অবরোধ। 

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :  / ৪৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

৮৩

 

বরিশাল-দপদপিয়া সেতুর ওপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাকেরগঞ্জের কিশোর রিফাতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়া গুরুতর আহত সিফাতের সুচিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে সর্বস্তরের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ৯ আগস্ট (রবিবার) বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুতে বিআরটিসি বাস ও মাহিন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের রিফাত ঘটনাস্থলেই নিহত হন। একই দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারান এবং রিফাতের ভাই সিফাত গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও আড়ালে পড়ে থাকে নিহত রিফাত ও আহত সিফাতের পরিবার। এই অবহেলা ও বৈষম্যের প্রতিবাদেই রাস্তায় নেমে আসেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের মূল দাবিগুলো

নিহত রিফাতের পরিবারকে অনতিবিলম্বে বিআরটিসি ও প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

গুরুতর আহত সিফাতের সুচিকিৎসার যাবতীয় ব্যয়ভার প্রশাসন ও বিআরটিসিকে বহন করতে হবে।

বিআরটিসি বাসের বেপরোয়া চলাচল বন্ধ করে মহাসড়কে পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন ও হুঁশিয়ারি

বিকেল ৪টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা “নিরাপদ সড়ক চাই, জীবন বাঁচাতে চাই”, “যে গাড়ি মানুষ মারে, সেই গাড়ি চলবে না”, “তুমি কে? আমি কে? রিফাত, রিফাত!” সহ নানা স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিআরটিসি কর্তৃপক্ষের বেপরোয়া যান চলাচলের বলি হয়েছে নিষ্পাপ দুটি প্রাণ। অনতিবিলম্বে রিফাতের পরিবারকে ক্ষতিপূরণ ও সিফাতের চিকিৎসার দায়িত্ব না নিলে মহাসড়ক সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়াসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ