সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

চট্টগ্রামের পাহাড়তলীতে মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তারের অভিযোগ, স্থানীয়দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গোলাম কিবরিয়া স্টাফ রিপোর্টার / ৬২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

৪০

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্যকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, সংঘর্ষ, ছিনতাই, চাঁদাবাজি এবং নিরীহ মানুষকে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘনবসতিপূর্ণ এলাকা এবং রেলওয়ের বিস্তীর্ণ জায়গাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি চক্র সক্রিয় রয়েছে। তাদের কর্মকাণ্ডের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়তলী এলাকায় বর্তমানে অন্যতম আলোচিত সমস্যা মাদক বাণিজ্য। মাদক বিক্রি ও সেবনের স্থান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ, মারামারি এবং বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। পাশাপাশি পারিবারিক ও সামাজিক বিরোধও এসব ঘটনার পেছনে ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে।

‎অভিযোগে বলা হয়েছে, স্থানীয় আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত শাহ আলম, শিমুল ও পারভেজ বর্তমান সরকার পরিবর্তনের পর নিজেদের বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। অভিযোগকারীদের দাবি, তারা নিজেদের অবস্থান রক্ষার জন্য নিরীহ মানুষকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন এবং প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন। এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, মাদক মামলার আসামি ও কথিত মাদক ব্যবসায়ী আলমগীরের ছত্রছায়ায় থেকেই শাহ আলম, শিমুল ও পারভেজ দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। স্থানীয়দের ভাষ্য, তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালানো হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি অনলাইন পোর্টালের ভিডিওর প্রসঙ্গ উল্লেখ করে অভিযোগ করা হয়, মুন্নান নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে মাদক রয়েছে বলে প্রচারের চেষ্টা করা হয়।

‎ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি মাদক ব্যবসায়ী নন এবং তাকে জোরপূর্বক মাদক ব্যবসায়ী বানানোর চেষ্টা করা হচ্ছে। অভিযোগকারীদের আরও দাবি, নিরীহ ব্যক্তিদের সমাজ ও পরিবারের কাছে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু অসাধু সংবাদকর্মীকে অর্থের বিনিময়ে ব্যবহার করে সংবাদ প্রচার করা হচ্ছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, সাম্প্রতিক একটি অনলাইন প্রতিবেদনে একজনকে জোরপূর্বক স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শাহ আলম, শিমুল ও পারভেজ একসময় ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল হুদার কর্মী হিসেবে এলাকায় সক্রিয় ছিলেন এবং পুরো এলাকায় তাদের প্রভাব ছিল। সেই প্রভাব ধরে রাখতে তারা কথিত মাদক ব্যবসায়ী আলমগীরের সঙ্গে যুক্ত হয়ে পাহাড়তলীতে মাদক ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয়দের ভাষ্য, এসব কর্মকাণ্ডের ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু বিএনপির নামধারী কর্মী এবং অসাধু পুলিশ সদস্যদের সহযোগিতায় মাদক সারা এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিরীহ মানুষকে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর ঘটনাও ঘটছে বলে দাবি করেন তারা। স্থানীয়রা বলেন, মাদককে কেন্দ্র করে সংঘর্ষ, সহিংসতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সামাজিক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। তাই অভিযোগে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে শাহ আলম, শিমুল, পারভেজ, আলমগীর কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ