সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেমি ওপরে: প্লাবিত বিস্তীর্ণ নিম্নাঞ্চল, ৪৪টি জলকপাট খোলা

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

৩৩

মো. ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি:

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা-তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অতিরিক্ত পানি নিরাপদে সরিয়ে নিতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপদসীমার (৫২.১৫ মিটার) ১০ সেন্টিমিটার ওপরে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ধারাবাহিকভাবে বাড়ছে। সোমবার পানি আরও বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার:

পূর্ব ছাতনাই

খগাখড়িবাড়ী

টেপাখড়িবাড়ী

খালিশা চাপানী

ঝুনাগাছ চাপানী ও

গয়াবাড়ী ইউনিয়ন

এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, নদী অববাহিকার অন্তত ৫টি চর ও চরগ্রামের প্রায় ৩ হাজার বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। অনেক কৃষক এখনো মাঠের ফসল ঘরে তুলতে পারেননি। পানি আরও বাড়লে আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন,

“পানি বাড়তে থাকায় অনেক খামারি ও কৃষক তাদের মাছের ঘের জাল দিয়ে রক্ষার চেষ্টা করছেন। অনেকেই গবাদিপশু ও হাঁস-মুরগি নিরাপদ এবং উঁচু স্থানে সরিয়ে নিয়েছেন।”

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান:

“উজানে ভারী বর্ষণের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। অতিরিক্ত পানি নিরাপদে প্রবাহিত করতে ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে পানি আরও বাড়তে পারে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ