মোঃ ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী (নজরুল বর্ষ) উদ্যাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং ব্যানবেইস কর্মকর্তা মো. শাহেনুর আলম।
রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রইসুল আলম চৌধুরী ও জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী প্রধান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংগীতশিল্পী নীলিমা আক্তার। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও দেশপ্রেমের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন,
“নজরুল তাঁর কবিতা, গান ও সাহিত্যের মাধ্যমে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়েছেন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ লেখনী বাঙালি জাতিকে যুগে যুগে অনুপ্রাণিত করেছে।”
বক্তারা আরও উল্লেখ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতার মাধ্যমে তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে চিরভাস্বর হয়ে আছেন। নতুন প্রজন্মের কাছে নজরুলের এই সাম্য ও মানবতার দর্শন পৌঁছে দেওয়ার জন্য তাঁরা সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+