মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

পাওনা টাকা চাওয়াই কাল হলো: প্রবাসীর পরিবারে হামলা, একজন গ্রেফতার

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

৩০

পাওনা টাকা চাওয়াই কাল হলো: প্রবাসীর পরিবারে হামলা, একজন গ্রেফতার

নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর ডিমলায় জমি বন্ধকের পাওনা টাকা চাইতে গিয়ে এক প্রবাসী পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ওই পরিবারের সদস্যদের মারধর ও এক নারীকে শ্লীলতাহানি করেছে এবং স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ডিমলা থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার উত্তর তিতপাড়া (খালুয়াপাড়া) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মামলার বাদী মো. ময়েন উদ্দিন (৫৭) জানান, ২০২২ সালের নভেম্বর মাসে ৪ নম্বর আসামি হবিবার রহমান নিকি ও ১৫ নম্বর আসামি মনজিনা বেগম তাদের ১২ বিঘা জমি বন্ধক রেখে ময়েন উদ্দিনের বড় ছেলে প্রবাসী আসাদুল ইসলামের কাছ থেকে ২৪ লাখ টাকা নেন। চুক্তি অনুযায়ী জমির ফসলের আয় থেকে ওই টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তারা টাকা পরিশোধে গড়িমসি করে আসছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাওনা টাকা চাইতে আসাদুল ইসলাম, নুরুল ইসলাম ও তাদের ভাতিজা রহমত আলী লিখন অভিযুক্তদের বাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র ও কোদাল নিয়ে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালানো হয়।

হামলায় রহমত আলী লিখনের পা ভেঙে যায় এবং আশরাফুল ইসলাম এর মাথায় ও উরুতে ধারালো অস্ত্রের আঘাত লাগে বর্তমান উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন রয়েছে । এছাড়া মিনা আক্তার নামের এক নারীকে শ্লীলতাহানির পর তার গলা থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়েন উদ্দিন অভিযোগ করে বলেন,

“আমরা হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। অথচ আসামিরা এখন নিজেদের বাড়িতে নিজেরা ভাঙচুর চালিয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা মিথ্যা মামলা ও অভিযোগ সাজানোর চেষ্টা করছে।”

এ বিষয়ে প্রধান আসামি আলিনুর ইসলাম ডাম্বুলসহ অন্য আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ