সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভূজপুর থানা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক কামরুল হাসান

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

১৯

ভূজপুর থানা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক কামরুল হাসান

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে আগামী দুই বছরের জন্য ভূজপুর থানা প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে ভূজপুর থানা এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক দিনকাল-এর ফটিকছড়ি প্রতিনিধি মো. কামাল উদ্দিন সভাপতি এবং দৈনিক যুগান্তর-এর ফটিকছড়ি প্রতিনিধি কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: হাসান মেহেদী (নাগরিক পত্রিকা), আসগর সালেহী (দৈনিক সাঙ্গু, ভূজপুর প্রতিনিধি) ও আবু মনসুর (মানবজমিন ও সুপ্রভাত বাংলাদেশ); সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম (দৈনিক নয়াদিগন্ত); সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন (দৈনিক নয়া বাংলা); অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসান (দৈনিক দেশের পত্র); দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন (দৈনিক দেশের পত্র); প্রচার সম্পাদক মো. মুন্না (সিটিজি পোস্ট); সমাজসেবা সম্পাদক মীর আখতারুজ্জামান রুবেল (দৈনিক সকালের সময়); ক্রীড়া সম্পাদক ইফতেখার উদ্দিন আসিফ (প্রতিদিনের সংবাদ)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাওসার শিকদার (সম্পাদক, সাপ্তাহিক ফটিকছড়ি খবর) এবং মামুন বশর ভূঁইয়া (বাংলাদেশ সমাচার)।

এছাড়াও কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইউনুস, আবু মুসা জীবন ও কাজী আবুল কালাম সিদ্দিককে।

সভায় উপস্থিত সাংবাদিকরা ভূজপুর থানা প্রেসক্লাবকে একটি দায়িত্বশীল, পেশাদার ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ