পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিমলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫০টি চারা বিতরণ
মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে ডিমলা উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ৭৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, নীলফামারী বন বিভাগের কর্মকর্তা নিশিকান্ত মালাকার ও ব্যানবেইস কর্মকর্তা মো. শাহেনুর আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো এবং তা পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সাথে তারা বিতরণকৃত চারাগুলো শুধু রোপণই নয়, বরং যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+