সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

লন্ডনে ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ আয়োজনের লক্ষ্যে প্রথম সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

৩৩

লন্ডনে ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ আয়োজনের লক্ষ্যে প্রথম সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‎

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :


সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্যের উদ্যোগে বহির্বিশ্বে নতুন প্রজন্মের মাঝে সিলেট ও চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরার লক্ষ্যে ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) লন্ডনের রেডব্রিজের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার আহ্বায়ক সুহেল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হেলেন ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সৈয়দা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমডেনের সাবেক মেয়র লিনা চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়শা চৌধুরী, কমিউনিটি নেত্রী মিরা বড়ুয়া, শাহিন চৌধুরী, আব্দুল মালিক, রাহুল ইসলাম, গিয়াস উদ্দিন, বাবলু মিয়া, লুকমান মিয়া এবং অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা উৎসবের মাধ্যমে দুই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, উৎসবটি সফল ও নান্দনিকভাবে আয়োজনের ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনা এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আয়োজকদের বিশেষভাবে সচেতন থাক‎তে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ