সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভূজপুর স্টুডেন্টস’ ফোরামের উদ্যোগে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

২৬

ভূজপুর স্টুডেন্টস’ ফোরামের উদ্যোগে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা) :


ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্যোগে বৃহস্পতিবার ভূজপুর থানাধীন শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসায় ‘গেটওয়ে টু একাডেমিয়া’ শীর্ষক উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনসুর আলম ও সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মামুনুর রশিদ মুহিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)-এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ও লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসান মেহেদী, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ফোরামের সাবেক সভাপতি হাসান শামসুদ্দীন, শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল হক, ফোরামের সাবেক সভাপতি আহমেদ হানিফ ও ওসমান আল মাহাদীসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনে সফলতার মূল চাবিকাঠি হলো সঠিক দিকনির্দেশনা, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং নিরলস পরিশ্রম। তারা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, সেই স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে এবং অধ্যবসায়, ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মই আগামীর বাংলাদেশ। তাদের মেধা, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়েই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও মানবিক সমাজ।

আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা এবং ভবিষ্যৎ প্রস্তুতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ