মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

ডিমলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

৩৭

ডিমলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর ডিমলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আ.ন.ম শিবলী সাদিক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নার দিকনির্দেশনায় এবং উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ তৌহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে পার্টনার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পুষ্টিকর ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের ভাগ্যোন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ সাদেকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব রইসুল আলম চৌধুরী, সদস্য মোঃ গোলাম রাব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মোঃ মজিবুর রহমান এবং ডিমলা সদর ইউপি চেয়ারম্যান (প্যানেল) মোঃ আবু তালেব।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক এবং স্থানীয় সফল কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ