মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

নীলফামারীর শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ডিমলার ইমরানুজ্জামান

মোঃ ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ / ৫৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

৩২

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান এবং অনন্যসাধারণ কীর্তির স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এর জেলা পর্যায়ে নীলফামারী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলার সফল কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান।

জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত সিদ্ধান্তে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়। সম্প্রতি নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকার ১৪ নম্বর ক্রমিকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

যোগ্যতার এই মূল্যায়নে জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রবিউল ইসলাম এবং কমিটির সভাপতি ও নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান যৌথভাবে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন এবং শিক্ষাবান্ধব নানা উদ্ভাবনী পদক্ষেপ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে।

এদিকে এই অনন্য অর্জনে মোঃ ইমরানুজ্জামানকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ উপজেলার সর্বস্তরের শিক্ষক এবং অভিভাবক সমাজ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা জানান, মোঃ ইমরানুজ্জামানের এই গৌরবময় অর্জন ডিমলা উপজেলা তথা পুরো নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রগতিতে আরও বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষাবান্ধব প্রশাসনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ