সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

৪১

মোঃ শাহজাহান বাশার,

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধিদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে গঠিত নতুন এই কমিটি মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় মসজিদের উন্নয়ন, মুসল্লিদের সেবার মান বৃদ্ধি, ধর্মীয় শিক্ষা বিস্তার, ভবিষ্যৎ অবকাঠামোগত পরিকল্পনা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

ঘোষিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ-কে সভাপতি নির্বাচিত করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাধবপুর গ্রামের সুপরিচিত শিক্ষানুরাগী সেলিম মাস্টার এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লাহাইমুড়ি গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মোশাররফ হোসেন চৌধুরী।

এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাশরা গ্রামের কাজী গোলাম কিবরিয়া ও কাজী জাকির হোসেন, মনোহরপুর গ্রামের মোঃ শাহিন খান ও মোঃ শামসুল ইসলাম, মাধবপুর গ্রামের মোঃ আমিনুল ইসলাম, খাড়েরা গ্রামের মোঃ বাবুল হোসেন, মেহেদী হাসান ভূঁইয়া, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আবুল কালাম এবং সালাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ দীর্ঘদিন ধরে এলাকার মুসল্লিদের ধর্মীয় চর্চা, ইসলামি শিক্ষা এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন শতাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করেন। জুমার দিন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। ফলে মসজিদের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠনকে অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। সকলের সহযোগিতা নিয়ে আমরা মসজিদের সার্বিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করবো।”

সিনিয়র সহ-সভাপতি সেলিম মাস্টার বলেন, “ধর্মীয় পরিবেশ সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। মসজিদভিত্তিক শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”

সহ-সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী বলেন, “এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শ মসজিদ পরিচালনার লক্ষ্যে কাজ করতে চাই।”

এদিকে, নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মসজিদের ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে এবং এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয় মুসল্লিরা জানান, মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা রক্ষা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, শিশু-কিশোরদের কোরআন শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যাশা করছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মসজিদের সার্বিক উন্নয়ন ও সফল পরিচালনার জন্য সকল মুসল্লি, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ