কুমিল্লার ক্রীড়াঙ্গনে নতুন গৌরববিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন উদবাতুল বারী আবু
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর হিসেবে কুমিল্লা প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াসংগঠক ও ক্রীড়ানুরাগী উদবাতুল বারী আবু। তাঁর এ নির্বাচনে কুমিল্লার ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
তিনি বর্তমানে কুমিল্লা মহানগর বিএনপি-র সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লার বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থেকে খেলাধুলার উন্নয়ন ও তরুণদের ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
ক্রীড়ানুরাগী মহলের মতে, উদবাতুল বারী আবুর বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়া কুমিল্লার ক্রিকেট অঙ্গনের জন্য একটি ইতিবাচক ও সম্ভাবনাময় অধ্যায়। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে স্থানীয় ক্রিকেটের উন্নয়ন, নতুন প্রতিভা বিকাশ এবং ক্রীড়া অবকাঠামো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে তাঁর এ সাফল্যে কুমিল্লার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে।
ক্রীড়াঙ্গনের অনেকেই মনে করছেন, উদবাতুল বারী আবুর এ অর্জন কুমিল্লার ক্রিকেটকে জাতীয় পর্যায়ে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+