সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মাধাইয়া ইউনিয়নে নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান। 

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

১৯

মাধাইয়া ইউনিয়নে নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান।

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধি


কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। বুধবার সকালে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত গ্যাস সংযোগ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “গ্যাস নিয়ে কষ্টের দিন শেষ হোক, ঘরে ঘরে গ্যাস পৌঁছাক”— এই প্রত্যাশা থেকেই সাধারণ মানুষ আজ রাজপথে নেমেছে। তারা অভিযোগ করেন, কুটুম্বপুর এলাকা থেকে প্রায় ৪০ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ করা হলেও মাধাইয়া ইউনিয়নসহ আশপাশের বহু এলাকায় এখনো গ্যাস সংযোগ পৌঁছেনি। ফলে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকাতেই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

বক্তারা আরও বলেন, গ্যাস সংযোগ না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন নানা কাজে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বিকল্প জ্বালানির অতিরিক্ত ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে।

এসময় এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে নতুন গ্যাস সংযোগের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, আহ্বায়ক কমিটির মো. অলিউল্লাহ কোম্পানী, মাওলানা মতিউর রহমান ফরাজ, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, আয়েত আলী মোল্লা, মো. এরশাদুল হক, মো. খায়ের মৃধা, সোহেল বিন রাজ্জাক, শাহজাহান মোল্লা, রুহুল আমিন, মিজানুর রহমান এবং সদস্য সচিব কে এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ