মোঃ শাহজাহান বাশার
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের ‘ফিরে আসা’ প্রসঙ্গে তার মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ড. আসিফ নজরুল।
বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন পক্ষের অবস্থান নতুনভাবে প্রকাশ পাচ্ছে।
মঙ্গলবার মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।” তার এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
পরবর্তীতে ব্যাখ্যামূলক আরেক পোস্টে মাহফুজ আলম বলেন, তার বক্তব্যকে কেবল রাজনৈতিক সমর্থন হিসেবে দেখার সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, “সব নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো এবং নিপীড়িত মানুষের পাশে থাকাই এখন প্রধান দায়িত্ব।”
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো অনেক সময় সরাসরি রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মন্তব্য দ্রুত জনমতকে প্রভাবিত করছে।
এদিকে বিভিন্ন রাজনৈতিক মহল বিষয়টিকে ভিন্নভাবে বিশ্লেষণ করছে। কেউ এটিকে রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন বলছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক রাজনৈতিক অবস্থান প্রকাশের নতুন প্রবণতা হিসেবে দেখছেন।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+