প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১০
মোঃ শাহজাহান বাশার, মাদকদ্রব্যের ভয়াল বিস্তার রোধে দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (Rapid Action Battalion)–১০ একটি সফল অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-১০ সূত্রে জানা যায়, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ০৫ মিনিটে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি নছিমন গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২২০ (দুইশত বিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য...