সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ডোমার ও ডিমলায় ৫১ বিজিবির উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খাদ্য উপকরণ বিতরণ

Reporter Name / ৭৬ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

২৯

মো: ইমরান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডোমার ও ডিমলা উপজেলার সীমান্ত এলাকায় ৪০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। বিজিবির এমন সহায়তায় এতিম শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

শুক্রবার (১ মে) সকালে ডোমার উপজেলার চিলাহাটি কেতকিবাড়ি ও ডিমলা উপজেলার কালিগঞ্জ বিওপি ক্যাম্পের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়। ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় লে. কর্নেল মো. নাজিউর রহমান বলেন, “দায়িত্ববোধ থেকেই সীমান্ত অঞ্চলে শিক্ষার বিস্তার ও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে বিজিবি এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে। শিক্ষার প্রসারের মাধ্যমেই সামাজিক সচেতনতা গড়ে তোলা সম্ভব। আমাদের বিশ্বাস, এ ধরণের উদ্যোগের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ