সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে মে দিবসের মহাসমাবেশে অংশগ্রহণ ‎

স্টাফ রিপোর্টার: দিশা আক্তার  / ৫৪ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

৪১

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও থানা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সমাবেশে বক্তব্য দেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। তিনি বলেন, “শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে।”

‎এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. ফিরোজ আল মামুন বলেন, “শ্রমিকদের প্রতিটি সেক্টরে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তা জোরদার করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

‎এছাড়াও উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচর থানার সভাপতি শাহাদাত হোসেন রিপন, সদস্য সচিব আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সমাবেশে নেতৃবৃন্দ মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দিবসটির সার্বিক সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ