গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বাদশা (১৮)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, অভিযুক্ত বাদশা বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পুনরায় স্কুল ফটকের সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার অভিযুক্তকে ইভটিজিংয়ের দায়ে ২ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+