সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

কৈমারী ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা ও সাবেক প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জামানতের টাকা আত্মসাতের অভিযোগ!

মোঃ ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

৩৯

মোঃ ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলার ১১ নং কৈমারী মডেল ইউনিয়নে ইউপি হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য প্রদত্ত জামানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ তসলিম উদ্দিন (বর্তমানে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদে কর্মরত)ও সাবেক প্যানেল চেয়ারম্যান-১ পেয়ারী বেগম বর্তমান ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত সদস্য -এর বিরুদ্ধে।

ভুক্তভোগী মোঃ জাকিরুল ইসলাম, পিতা—মোঃ সাইদুল ইসলাম, গ্রাম—দক্ষিণ তিতপাড়া, ডাকঘর—ডিমলা, উপজেলা—ডিমলা, জেলা—নীলফামারী, অভিযোগে জানান—

২০২৫ সালের ৩০ এপ্রিল তারিখে তিনি কৈমারী ইউনিয়ন পরিষদের অধীনে হোল্ডিং ট্যাক্স আদায়কারীর দায়িত্ব পাওয়ার লক্ষ্যে ফেরতযোগ্য জামানত বাবদ ৮০,০০০ (আশি হাজার) টাকা সাবেক প্যানেল চেয়ারম্যান-১ পেয়ারী বেগম বর্তমান ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা তসলিম উদ্দিনের হাতে স্ট্যাম্পে উল্লিখিতভাবে জমা দেন।

তবে পবিত্র ঈদ-উল-আযহার পর কাজ শুরু করার কথা থাকলেও কোনো কাজ শুরু হয়নি। একাধিকবার মৌখিক অনুরোধ ও যোগাযোগ সত্ত্বেও তারা টাকা ফেরত দেননি। বরং ভুক্তভোগীর অভিযোগ, দুজনই নানা অজুহাতে (বেতন, এনজিও ঋণ, প্রজেক্টের টাকা ইত্যাদি) দেখিয়ে মাসের পর মাস সময়ক্ষেপণ করছেন।

এ ঘটনায় জাকিরুল ইসলাম বলেন—

আমি বারবার টাকা ফেরত চেয়েছি, কিন্তু তারা আজ নয় কাল বলে দীর্ঘ ১ বছর ধরে ঘুরাচ্ছেন। এখন স্পষ্ট মনে হচ্ছে, এটা প্রশাসনিক দুর্নীতিরই এক রূপ।

অভিযোগকারী বিষয়টি নিয়ে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর নিকট লিখিত আবেদন জানিয়েছেন এবং দ্রুত তদন্তপূর্বক টাকা ফেরতের দাবি তুলেছেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, ইউনিয়নের দায়িত্বশীল পদে থেকে সাধারণ মানুষের অর্থ আটকে রাখা প্রশাসনিক দুর্নীতির শামিল। তারা দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন—অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ