সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

Reporter Name / ১১৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

৩২
মোঃ শাহজাহান বাশার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকার।
সোমবার (১৩ এপ্রিল) সকালে তিনি কারাগার থেকে মুক্ত হন বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানির পর তিনি উচ্চ আদালতের জামিন আদেশের ভিত্তিতে মুক্তি পান।
এর আগে গত ৬ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ, বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে, আবুল সরকারের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না—এ বিষয়ে রুল জারি করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে বাউলশিল্পী আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। দীর্ঘদিন পর উচ্চ আদালতের জামিন পাওয়ার পর অবশেষে তিনি মুক্তি পেলেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার মুক্তিকে স্বস্তিদায়ক হিসেবে দেখলেও, কেউ কেউ মামলার বিচারিক প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মত প্রকাশ করেছেন।
আইনগত প্রক্রিয়া শেষে এখন মামলাটির পরবর্তী শুনানি আদালতে চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ