সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লায় র‍্যাব-১১ পরিচয়ে সাংবাদিক রেজাকে হুমকি, প্রতারককে শনাক্ত করে গ্রেফতারের দাবি

মো: শাহরিয়া / ৬৪ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

২১

কুমিল্লায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর পরিচয় ব্যবহার করে এক সাংবাদিককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ০১৩৪৩৯৮৪৬৮৯ নম্বর থেকে ফোন দিয়ে এক ব্যক্তি নিজেকে র‍্যাব-১১ এর সদস্য পরিচয় দেন। তিনি কুমিল্লা ক্রাইম বার্তার প্রকাশক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোঃ রেজাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। ভুক্তভোগী সাংবাদিক মোঃ রেজা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি। তিনি মামলার ভয় দেখিয়ে বেআইনি প্রশ্ন করেন এবং মানসিক চাপ প্রয়োগের চেষ্টা চালান। এ ধরনের আচরণ সম্পূর্ণ বেআইনি এবং উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

‎মোঃ রেজা বলেন, একজন ব্যক্তি র‍্যাবের পরিচয় দিয়ে আমাকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করেছে। এটি আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল। আমরা চাই দ্রুত এই প্রতারককে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। যাতে ভবিষ্যতে কেউ এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে অপরাধ করার সাহস না পায়। এ ঘটনায় কুমিল্লার সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, র‍্যাবের মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর পরিচয় ব্যবহার করে যদি কেউ সাধারণ মানুষ ও সাংবাদিকদের হুমকি দিতে পারে, তবে এটি জননিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের প্রতারণা রোধে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

‎এখন দেখার বিষয়, র‍্যাব-১১ কর্তৃপক্ষ তাদের সুনাম রক্ষায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে কী ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ