ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের দেউলপাড়া গ্রামে ছাত্রদল নেতা সুখেন আকন্দের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।
বুধবার (৩ জুন) এ ঘটনার বিচার দাবি করেন পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ।
এক ভিডিও বার্তায় সুখেন আকন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি নানা সময় মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামানের পক্ষে কাজ করেছেন। সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে তার বাড়ি ও গয়েসপুর বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়েছে।সুখেন আকন্দ আরও দাবি করেন, হামলার ঘটনার পর উল্টো তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েছে।
তবে অভিযোগের বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সুখেন আকন্দের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আলামিন নামে একজনকে মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে, যেখানে সুখেন আকন্দকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
এ বিষয়ে গফরগাঁও এলাকার সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু গণমাধ্যমকে বলেন, আমি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছি। ঘটনার বিষয়ে শুনেছি। আলামিন নামে এক যুবদল কর্মীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় রয়েছে। এ নিয়ে অপপ্রচার বা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+