চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাঠ এলাকায় গড়ে ওঠা দুইটি ইটভাটাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে পরিচালিত এসব ব্রিকফিল্ডের কারণে কৃষিজমি, পরিবেশ ও গ্রামীণ সড়ক মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব ইটভাটা স্থাপন করা হয়। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরের আইন ও পরিবেশ মন্ত্রণালয়ের বিধিমালা উপেক্ষা করে কৃষিজমির পাশেই এসব ব্রিকফিল্ড পরিচালনা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, ইটভাটার কালো ধোঁয়া ও মাটি কাটার কারণে ফসলি জমির উর্বরতা কমে যাচ্ছে। এতে কৃষকরা ঠিকমতো ফসল উৎপাদন করতে পারছেন না। পাশাপাশি ইটভাটায় ব্যবহৃত ভারী ট্রাক ও যানবাহন চলাচলের কারণে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এসব সড়কে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, হতদরিদ্র মানুষের জমিতে নানা প্রলোভন দেখিয়ে এসব ইটভাটা গড়ে তোলা হয়েছে। বর্তমানে পুরো টামটা দক্ষিণ এলাকার মানুষ এর নেতিবাচক প্রভাব ভোগ করছেন। কৃষকদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে ওই এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।
এ পরিস্থিতিতে স্থানীয়রা হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ ও পরিবেশবিধ্বংসী ইটভাটা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এলাকাবাসীর ভাষ্য, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষিজমি, পরিবেশ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর
+
+