সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে।

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

২৮

গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে

(আহমদ রেজা )চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :


ধর্মীয় ভাবগাম্ভীর্য, দোয়া-মাহফিল ও আধ্যাত্মিক পরিবেশে চট্টগ্রামের আনোয়ারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা শাহ সূফী মোহাম্মদ ইসমাইল হোসেন (রহঃ) এর ৭ম পবিত্র বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ। এ উপলক্ষে এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ ও প্রস্তুতির আমেজ বিরাজ করছে।

আগামী ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার বরুমছড়া ২ নং ওয়ার্ডে এ পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কোরআন খতম, মিলাদ, জিকির-আজকার, দোয়া ও ফাতেহা শরীফসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, মরহুম মাওলানা শাহ সূফী মোহাম্মদ ইসমাইল হোসেন (রহঃ) ছিলেন একজন প্রখ্যাত দ্বীনি ব্যক্তিত্ব ও সমাজসেবক। ইসলামী শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।

উক্ত ওরশ ও ফাতেহা শরীফে দেশ-বিদেশের ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সকলের নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

আয়োজকবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক চেতনাকে আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ