সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ● নবী-ওলিদের মানবকল্যাণমুখী আদর্শে মানবিক সমাজ গঠনের আহ্বান-সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

৫০

মোঃ শাহজাহান বাশার 

ঢাকা, ২ অক্টোবর ২০২৬: আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। তারা স্কুলে যাবে, পড়াশোনা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। অস্ত্র বা চাপাতি হাতে কিশোরদের রাস্তায় ঘোরাফেরা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘আজকের কিশোর-তরুণরাই আগামী দিনের কাণ্ডারি।’ তাই কিশোরদের ভবিষ্যৎ রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নূরুল ইসলাম মনি বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের মদদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও সতর্ক করেন চিফ হুইপ। ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য, সহিংসতা উসকে দেওয়া বা অশালীন কর্মকাণ্ড ছড়ানোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতিত্ব করেন। ছায়া সংসদে সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ