সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি : / ৪১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৭১

 

বরিশালের বাকেরগঞ্জে নিরীহ ভ্যান চালক সুমন সিকদারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববব্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পেয়ারপুর বাজার সড়ক প্রদক্ষিণ করে।

কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুমনের মা মনোয়ারা বেগম, নাসির তালুকদার, হাজী মোঃ রায়হান খান, আবুল বাসার সিকদার, সোহেল মিয়া, শহিদুল ইসলাম টিপু।

মানববন্ধনে বক্তারা বলেন, ভ্যানচালক সুমন সিকদারকে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও হত্যাকারীদের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি করেন।

মানববন্ধনে নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানান, তার ছেলে সুমন শিকদার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। হত্যাকারী মনা তালুকদার পরকীয়া সম্পর্ক করে তার ছেলের স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার বাড়ির সামনে সন্ত্রাসী রিগান হাওলাদার, সুমন শিকদার ও মনা তালুকদাররা ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। তিনি তার পুত্রের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ