সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

চবিতে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ / ৩৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

৫৩

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুর দুইটায় বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল এরফান রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে স্মারক বক্তৃতার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতায়

চবি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামী সংগীত, সামা ও ইনশাদ। সংগীতকে আমরা অনেক সময় শুধু বিনোদনের বিষয় হিসেবে দেখি। কিন্তু প্রকৃত অর্থে ইসলামী সংগীত মানুষের মনন, চিন্তা, জ্ঞান ও আধ্যাত্মিক অনুভূতির একটি সুন্দর সমন্বয়। শ্রুতিমধুর পরিবেশনার মাধ্যমে জ্ঞান, ইতিহাস, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ মানুষের হৃদয়ে সহজেই পৌঁছে দেওয়া যায়।মাইজভাণ্ডারী শরীফের আধ্যাত্মিক চর্চায় সংগীতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা নিয়ে গবেষণারও যথেষ্ট সুযোগ রয়েছে। আমি জেনে আনন্দিত যে, আমাদের সংগীত বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এ বিষয়ে গবেষণার উদ্যোগ নিয়েছে।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, আমরা মাইজভাণ্ডারী কর্মকাণ্ডের দিকে তাকালে দেখতে পাই, তারা এই ইতিবাচক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। শিক্ষা বিস্তারের জন্য স্কুল-কলেজে সহযোগিতা করা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সহায়তা করা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসাসেবায় সহযোগিতা করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও গবেষণার আয়োজন ও গবেষণা-সহায়তা প্রদান—এসব কার্যক্রম মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট-এর ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ.এস.এম. বোরহান উদ্দীন।

স্মারক বক্তা হিসেবে বক্তৃতা করেন বাহরাইনের সুপ্রিম কোর্ট অব ক্যাসেসনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখি এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়া ফ্যাকাল্টির সাবেক ডিন ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ