সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● বাকশীমূল ইউনিয়নের আগামীর নেতৃত্ব নিয়ে তরুণদের ভাবনা, আলোচনায় আরিফুল ইসলাম রাব্বি ● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

দক্ষিণ বন্দরে সড়কের গর্ত সংস্কার, জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজা / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

৬৪

‎
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকায় সেন্টার-বটতলী সড়কের একটি ঝুঁকিপূর্ণ গর্ত সংস্কার ও ভরাট করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের ওই গর্তের কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে গর্তটি সংস্কার করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরীর উদ্যোগে দক্ষিণ বন্দর সৈয়দ আছহাব উদ্দিন (রহ.) মাজারের সামনে সড়কের গর্তটি ভরাট ও সংস্কারের কাজ সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি নেতা কোরবান আলী, যিনি এ জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেন। এছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহির আলম, স্থানীয় নেতা আনোয়ার হোসেন আনোয়ার, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ শাহজাহান আলী, হোসেন মোহাম্মদ শিহাব, মোহাম্মদ ইসমাইল, আবদুল আজিজসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে গর্তটি থাকায় প্রতিদিন চলাচলকারী যানবাহন ও পথচারীদের বিশেষ করে রাতের বেলায় সমস্যায় পড়তে হতো। গর্তটি সংস্কার হওয়ায় বর্তমানে ওই সড়কে চলাচল অনেকটা নিরাপদ ও স্বাভাবিক হয়েছে।
উদ্যোক্তারা বলেন, জনসাধারণের কল্যাণে সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
সড়কের গর্ত সংস্কারে যারা উদ্যোগ, শ্রম ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম সফলভাবে চালিয়ে যেতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ