সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ
● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ● নবী-ওলিদের মানবকল্যাণমুখী আদর্শে মানবিক সমাজ গঠনের আহ্বান-সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৬ জনের সাজা

নিউজ ডেস্ক |দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ / ৬৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

৯২

 

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ আসামিকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

পরে গ্রেফতার ব্যক্তিদের কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করা হয়। আদালতে আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে ১ জনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ১ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ২ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা, ১০ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা এবং ২ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এভাবে মোট ১৬ জন আসামিকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সাজা প্রদান করা হয়।

পুলিশের এমন কার্যক্রমে বিভিন্ন মহলের লোকজন সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহলের মতে, অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা হলে সমাজে মাদকসহ বিভিন্ন অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ