সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাতে অভিযান চালিয়ে ডিমলায় বাল্যবিবাহ বন্ধ, ইউএনও’র আর্থিক সহায়তায় পড়ালেখা সচল

মোঃ ইমরান ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি: / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

৭২

 

নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মেয়েটির পড়াশোনা অব্যাহত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের একটি গ্রামে অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রওশন কবির ও উপজেলা প্রোগ্রামার মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনেপক্ষের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সামনে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো তুলে ধরে প্রশাসন। পরবর্তীতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী বিয়ে বন্ধের নির্দেশ দিলে কনের বাবা নিজের ভুল স্বীকার করেন এবং মেয়েকে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। এই অভিযানে জরিমানা না করে সচেতনতা বৃদ্ধির ওপরই জোর দেওয়া হয়।

এদিকে, বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েটির পড়াশোনা যেন থেমে না যায়, সে লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান ওই ছাত্রীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন।

  • প্রশাসনের এই মানবিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। একই সঙ্গে তারা ভবিষ্যতে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ