সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

উত্তর বন্দরের ঝর্নার পাড় ও আশপাশের এলাকার মাদকবিরোধী মতবিনিময় সভাতরুণ প্রজন্মের উদ্যোগে সুন্দর সমাজ গঠনের প্রত্যয়

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : / ৫৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

৩৭

 

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :


মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা, চুরি-ইয়াবা ও মাদকসেবন প্রতিরোধ এবং এলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উত্তর বন্দর গ্রামের ঝর্নার পাড় ও আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত এ সভায় ঝর্নার পাড় সংলগ্ন এলাকার বাসিন্দা ও সচেতন নাগরিকরা অংশ নেন। সভায় এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, বিশেষ করে মাদক সেবন, মাদক ব্যবসা, ইয়াবার বিস্তার ও চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান।তিনি

বক্তব্যে বলেন, এলাকায় মাদকের সমস্যা দিন দিন বেড়ে চলেছে। মাদক একটি পরিবারকে যেমন ধ্বংস করে, তেমনি এর নেতিবাচক প্রভাব পুরো সমাজ ও আগামী প্রজন্মের ওপর পড়ে। তাই নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, সমাজের সচেতন নাগরিক, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি আরও বলেন, “সবাই মিলে গড়বো সমাজ, নতুন দিনে গড়বো শিক্ষিত সমাজ।” আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হলে এখন থেকেই প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি এলাকার তরুণদের শিক্ষা, খেলাধুলা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভার শেষ পর্যায়ে উপস্থিত সবাই মাদক, ইয়াবা সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সমাজকে সুন্দর ও নিরাপদ রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, উত্তর বন্দর গ্রামের ঝর্নার পাড় ও আশপাশের এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে এলাকায় নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এলাকাবাসীর সম্মিলিত অঙ্গীকার— মাদককে ‘না’ বলি, তরুণ প্রজন্মকে রক্ষা করি এবং সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষিত সমাজ গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ