সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

উত্তর বন্দর রিকশাচালক সমবায় সমিতির উদ্যোগে সড়ক মেরামত, প্রশংসায় ভাসছেন চালকরা

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি আহমদ রেজা / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

২৯

উত্তর বন্দর রিকশাচালক সমবায় সমিতির উদ্যোগে সড়ক মেরামত, প্রশংসায় ভাসছেন চালকরা

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা


দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা একটি সড়ক যখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে ওঠে, তখন স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগই হয়ে ওঠে আশার আলো। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে জনস্বার্থে এগিয়ে এসে ভাঙাচোরা সড়ক মেরামতের কাজ করে প্রশংসা কুড়িয়েছেন উত্তর বন্দর রিকশাচালক সমবায় সমিতির সদস্যরা।

আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বৃষ্টির পানি, ভারী যানবাহনের চলাচল এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে রোগী, শিক্ষার্থী, পথচারী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো সংস্কার উদ্যোগ না নেওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এ অবস্থায় সোমবার (৩ আগস্ট) উত্তর বন্দর রিকশাচালক সমবায় সমিতির উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামতের কাজ শুরু করা হয়। জনসাধারণ ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সমিতির নেতারা।

সমিতির সভাপতি মো. খুশি বলেন, “আমরা দিনমজুর। প্রতিদিন কাফকো সেন্টার থেকে মেরিন একাডেমির দীঘিরপাড় পর্যন্ত যাত্রী পরিবহন করি। দীর্ঘদিন ধরে ভাঙা সড়কের কারণে আমরা ও আমাদের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছিলাম। এলাকার কয়েকজন সমাজসেবকের সহযোগিতা ও উৎসাহে আমরা নিজেরাই সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন তিন থেকে চারশ শিক্ষার্থী মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে। তাই সবার নিরাপদ চলাচলের স্বার্থেই আমরা এই কাজ করছি।”

এলাকাবাসী রিকশাচালকদের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর জনদুর্ভোগের সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ