সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিপীড়নের প্রতিবাদে বাকবিশিস

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

৩২

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিপীড়নের প্রতিবাদে বাকবিশিস

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি, আহমদ রেজা :


দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে একতরফা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, একাডেমিক ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিতকরণ এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় স্বাধীন চিন্তা, গবেষণা ও মতপ্রকাশের পীঠস্থান। কোনো শিক্ষকের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত চরিত্র, শিক্ষার মর্যাদা এবং মানবাধিকারের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের পদক্ষেপ শিক্ষকদের মানসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মুক্ত বুদ্ধিবৃত্তিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে। রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তনের অজুহাতে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন কিংবা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাকবিশিস কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক, সহনশীল ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়, সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের বিরুদ্ধে চলমান সব একতরফা ও অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি শিক্ষকদের একাডেমিক ও প্রশাসনিক অধিকার পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করতে হবে। কোনো অভিযোগ থাকলে তা স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্ত বুদ্ধিচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

বাকবিশিস নেতারা সারাদেশের শিক্ষক সমাজের পক্ষ থেকে এ ধরনের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানিয়ে শিক্ষার অনুকূল পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ