সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মইনীয়া যুব ফোরামের উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ ও মাসিক দাওয়াতে হাসানাহ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

৩৭

মইনীয়া যুব ফোরামের উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ ও মাসিক দাওয়াতে হাসানাহ মাহফিল অনুষ্ঠিত

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে এবং মাসিক দাওয়াতে হাসানাহ উপলক্ষে মইনীয়া যুব ফোরাম, আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মাওলানা ড. জাফরউল্লাহ আহম্মেদ। তিনি পবিত্র শোহাদায়ে কারবালার ঐতিহাসিক তাৎপর্য, ইসলামে কারবালার শিক্ষা এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। তিনি বলেন, কারবালার আত্মত্যাগ সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা শহিদুল ইসলাম আল-কাদেরী, খতিব, জরিফ খান জামে মসজিদ, হাজীগাঁও, আনোয়ারা।

এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা মুহাম্মদ হাশেমুজ্জামান জালালী, খতিব, উত্তর গোয়াপঞ্চক বায়তুচ্ছালাম জামে মসজিদ, আনোয়ারা; মাওলানা মোহাম্মদ শাহজাহান চৌধুরী আল-কাদেরী, সিনিয়র মুদাররিস, শাহ মোছেন আউলিয়া গাউছিয়া মাদ্রাসা, কর্ণফুলী; মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন খান আল-কাদেরী, ইমাম ও খতিব, উত্তর বন্দর বায়তুচ্ছালাম জামে মসজিদ; এবং মাওলানা মোহাম্মদ জানে আলম আল-কাদেরী, খতিব, গাউছিয়া তৈয়্যাবিয়া জামে মসজিদ ও শাহ মোহছেন আউলিয়া গাউছিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা।

মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান আল-কাদেরী। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, হাফেজে কোরআন, সুধীজন এবং বিপুলসংখ্যক তরুণ অংশগ্রহণ করেন। বক্তারা কারবালার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ আল রুবেল, সদস্য সচিব, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম, দক্ষিণ চট্টগ্রাম; মো. জহির সওদাগর, সভাপতি, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম, আনোয়ারা উপজেলা; এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদ্দাম হোসেন, সহ-সভাপতি, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম, আনোয়ারা উপজেলা।

শেষে পবিত্র শোহাদায়ে কারবালার শহীদদের রুহের মাগফিরাত, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ