সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লায় ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ ৩৩টি স্থাপনা রেখেই খাল খননের অভিযোগ 

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

৩৯

কুমিল্লায় ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ ৩৩টি স্থাপনা রেখেই খাল খননের অভিযোগ

 

মোঃ কামরুজ্জামান‌ কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

 

কুমিল্লার লালমাইয়ে ঠিকাদারের বিরুদ্ধে অবৈধ ৩৩টি দোকান বা স্থাপনা রেখেই খাল খননের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দরবেশপাড়া বাজারে খালের জমি পুনরুদ্ধার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন খালের উত্তর-পূর্ব পাড়ের বাসিন্দারা।

তাদের অভিযোগ, দরবেশপাড়া বাজারের উত্তর পাশে একাধিক বাড়িঘর উচ্ছেদ করে খাল খনন করলেও বাজারে এসে খালের উপর দাঁড়িয়ে থাকা ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়নি৷ এটি খাল খনন নয়, শুধুমাত্র ময়লা পরিষ্কার করা হয়েছে। এখন দরবেশপাড়া বাজার অংশে খালটি দ্রুত দখলমুক্ত করে কার্যকর খননের দাবি এলাকাবাসীর।

জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গত পাঁচ মাস আগে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ থেকে ডাকাতিয়া নদীর সংযোগ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খালটি খনন কাজের উদ্বোধন করেছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সেদিন মন্ত্রী-এমপিরা খালের উপর গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ঘোষণা দিয়ে গেলেও কার্যত দরবেশ বাজার অংশে স্থাপনা উচ্ছেদ না করেই খনন কাজ চালায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দরবেশ বাজারে খালের উপর ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই দায়সারাভাবে খনন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খালের প্রস্থ বা চওড়া কমপক্ষে ৩০ ফুট হওয়ার কথা থাকলেও বাজার অংশে এসে কোথাও ১০ ফুট, কোথাওবা ১৫ ফুট কাটা হয়েছে। স্থানীয়রা জানায়, প্রতি দোকান থেকে ৫ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা নিয়ে ছোট ভেকু এনে খালের উপর অবৈধভাবে গড়ে দোকানগুলো অক্ষত রেখে সুকৌশলে কাটা হয় মাটি। ফলে, নির্ধারিত ৩০ ফুটের বিপরীতে কাটা হয়েছে মাত্র ১০/১৫ ফুট।

জানতে চাইলে পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি রিংকু বলেন, খালের বেশিরভাগ অংশেই বাড়িঘর ছিল। সংশ্লিষ্টদের নির্দেশনায় সকল অবৈধ বাড়িঘর উচ্ছেদ করে যথাযথ মাপ নিয়ে বাজারের উত্তর অংশের খাল খনন করলেও বাজার অংশে এসে অবৈধ দোকানগুলো উচ্ছেদ না হওয়ায় উত্তর অংশের বাড়িঘর হারানো ভুক্তভোগীদের নিকট আমরা জবাব দিতে পারি না। আমরা চাই আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হউক। এতে কারও কোনো অভিযোগ থাকবে না।

বিশিষ্ঠর ব্যবসায়ী আবু জাফর বলেন,কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বর্তমান সরকারের আগামী ৫ বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুন:খননের অংশ হিসেবে পেরুল দক্ষিণ ইউনিয়নে প্রায় ৫ কিলোমিটার খাল খননের কার্যক্রম শুরু হয়। এতে খালের পাশের ৪২টি গ্রামের প্রায় ২৫০০ কৃষি পরিবার সরাসরি উপকৃত হবে এবং জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে ২ হাজার হেক্টর কৃষি জমি। কিন্তু মার্কেট বা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খাল খনন করলে খালের প্রকৃত নাব্য ও পানি প্রবাহ পুনরুদ্ধার করা সম্ভব নয়। যা সরকারি অর্থের অপচয় বাড়ায় এবং জলাবদ্ধতার ঝুঁকি তৈরি করে। তাই এখানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, আমি যোগদানের পরই বিষয়টি শুনেছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া জানান, দেশব্যাপী চলমান নদী ও খাল খনন কর্মসূচির পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে। লালমাইয়ে খাল খনন কার্যক্রম শুরুর দিনই বলে এসেছি, যারা খাল দখল করেছে তাদের দখলদায়িত্ব ছেড়ে দিতে হবে। সুতরাং সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা রাখার সুযোগ নেই। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ