সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ
● নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ছয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়লেন মোশাররফ হোসেন খান চৌধুরী ● কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শাহজাহান বাশার ● মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আইনজীবী হাবিবুল হক ● বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়! ● আইন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি: বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট হাবিবুল হক ● সুফিবাদ ও তাসাউফ তরিকতের মূল শিক্ষাই হলো ইসলামের মূল আদর্শ ও দর্শন-সাংবাদিক মোঃ শাহজাহান বাশার ● এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেলেন অ্যাডভোকেট মো. হাবিবুল হক ● শারদীয় দূর্গা পূজার আন্তর্জাতিক বিশ্বতান এর নাটক “সিদ্ধিদাতা গণেশ” ● আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক ● বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

৩০
  • নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :


পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে অবর্ণনীয় পানি সংকটের মুখে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে এক দরিদ্র পরিবারের মাঝে ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। নিরাপদ পানি সংরক্ষণ ও দৈনন্দিন দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপ স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

জানা গেছে, আজ ২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় নানিয়ারচর জোনের জোন সদরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি আনুষ্ঠানিকভাবে ইসলামপুর এলাকার ভুক্তভোগী বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগমের হাতে পানির ট্যাংকিটি তুলে দেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণ করা অত্যন্ত দুরূহ। পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এ অঞ্চলের অধিকাংশ পরিবারকে প্রতিনিয়ত পানিবাহিত রোগসহ নানা দুর্ভোগ পোহাতে হয়। এই চরম সংকটের মুখোমুখি হয়ে ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগম নানিয়ারচর জোনে ১টি পানির ট্যাংকির জন্য আবেদন করেছিলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পরিবারটির কষ্ট লাঘবে এই ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকিটি প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জোন সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

উপদেষ্টা পর্ষদ

প্রধান উপদেষ্টা
হুমায়ুন কবির জীবন
উপদেষ্টা ও পৃষ্ঠপোষক
আবুল হাসানাত
সম্পাদকীয় উপদেষ্টা
মোঃ শাহরিয়া সিকদার

সম্পাদকীয় পর্ষদ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শরিফ হোসেন
নির্বাহী সম্পাদক
মোঃ শাহজাহান বাশার
উপসম্পাদক
সালাম মিয়া

কার্যালয় ও যোগাযোগ

প্রধান কার্যালয়

২ নং, উত্তর দুর্গাপুর ইউনিয়ন কৃষ্ণনগর। কুমিল্লা আদর্শ সদর

যোগাযোগ

+
+

ডিজাইন ও প্রযুক্তি সহায়তায়ঃ